Caregiving for Infants, Toddlers, and Children – Level-3
চাইল্ড কেয়ারগিভিং: শিশুর নিরাপদ শৈশবে আপনার ক্যারিয়ার
শিশুর শারীরিক, মানসিক এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের বৈজ্ঞানিক পদ্ধতি শিখুন। নবজাতক থেকে ১২ বছর বয়সী শিশুর যত্নে হয়ে উঠুন একজন সার্টিফাইড প্রফেশনাল।
সঠিক জ্ঞান না থাকলে শিশুর কী কী ক্ষতি হতে পারে?
- বিকাশজনিত সমস্যা: সঠিক সময়ে কথা বলা বা সামাজিক হওয়া না শিখলে তা শনাক্ত করা অসম্ভব।
- নিরাপত্তা ঝুঁকি: ফার্স্ট এইড না জানলে ছোট দুর্ঘটনাও প্রাণঘাতী হতে পারে।
- পুষ্টিহীনতা: পরিপূরক খাবারের সঠিক নিয়ম না জানলে শিশুর বৃদ্ধি ব্যাহত হয়।
- আবেগীয় সমস্যা: ভুল আচরণ শিশুর ব্যক্তিত্ব সারাজীবনের জন্য ক্ষতিগ্রস্ত করতে পারে।
কোর্সের ভেতরে কী কী শেখানো হয়?
Module Highlights - যা আপনাকে একজন দক্ষ কেয়ারগিভার হিসেবে গড়ে তুলবে
শিশুর মনস্তত্ত্ব
কান্নার ভাষা বোঝা, মেজাজ পরিবর্তন (Temper Tantrums) সামলানো এবং পজিটিভ ডিসিপ্লিন শেখানোর কৌশল।
পুষ্টি ও ডায়েট চার্ট
বয়স অনুযায়ী বুকের দুধের পাশাপাশি পরিপূরক সলিড খাবার (Solid Food) তৈরি এবং পুষ্টিমান বজায় রাখা।
নিরাপত্তা ও ফার্স্ট এইড
চোকিং (Choking), পুড়ে যাওয়া বা পড়ে যাওয়াতে ইমার্জেন্সি করণীয় এবং CPR এর বাস্তবসম্মত ধারণা।
স্বাস্থ্য ও হাইজিন
নবজাতকের নাভি পরিষ্কার রাখা, সঠিক পদ্ধতিতে ডায়াপার পরিবর্তন এবং ত্বকের প্রফেশনাল যত্ন।
বিকাশ পর্যবেক্ষণ
শিশু সঠিক সময়ে হাসছে, কথা বলছে বা হাঁটছে কি না তা মাইলস্টোন ট্র্যাকিং এর মাধ্যমে শেখানো হয়।
খেলার মাধ্যমে শিক্ষা
মন্টessori পদ্ধতিতে খেলনার মাধ্যমে শিশুর বুদ্ধি বিকাশ (Cognitive Development) নিশ্চিত করা।
কারা এই কোর্সটি করতে পারবেন?
- যোগ্যতা: ন্যূনতম এসএসসি (SSC) বা সমমান অগ্রাধিকার পায়।
- ব্যক্তিত্ব: শিশুর প্রতি ভালোবাসা ও প্রচণ্ড ধৈর্যের মানসিকতা।
- বয়স: ১৮ বছর বা তার বেশি।
- মেয়াদ: ৩৬০ ঘণ্টার কোর্স (৩-৪ মাস)।
প্রয়োজনীয় কাগজপত্র
- ভোটার আইডি কার্ড (NID) বা জন্ম নিবন্ধনের ফটোকপি।
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেটের ফটোকপি।
- পাসপোর্ট সাইজের রঙিন ছবি (২ কপি)।
কেন CareerLift-কে সেরা দাবি করছি?
বিনামূল্যে ক্যারিয়ার পরামর্শ!
আপনি কি সিদ্ধান্ত নিতে পারছেন না কোন কোর্সটি আপনার জন্য সঠিক? সরাসরি চলে আসুন আমাদের অফিসে অথবা কল করুন হেল্পলাইনে। আমাদের ক্যারিয়ার কাউন্সেলর আপনাকে সঠিক পথ দেখাবে।
০১৮১৪-৩০৪০৮১
Comments
Post a Comment